আল-আরাফা ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের সাতক্ষীরা শাখার উদ্যোগে গরীব অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বড় বাজারস্থ ব্যাংকের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। আল আরাফা ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক এম.এম. মাছরুর রহমান মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজার (অপারেশন) মো. মাহবুবুর রহমান, এসপিও শহিদুল হাসান, প্রিন্সিপাল অফিসার নুরুল হুদা, মো. কবির উদ্দিন, মতিউর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার তিন’শ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply