ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় সমাজসেবা কর্মকর্তা ইমাদুল হকের বিদায় সংবর্ধনা

admin
January 21, 2019 10:28 pm
Link Copied!

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজ কর্মী ইমাদুল হক পদোন্নতি পেয়ে জেলা অফিসে যোগদান করায় তাকে বিদায় নংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২১ জানুয়ারি) দুপুর ১টায় সমাজসেবা অফিসে নিযুক্ত ন্যাশনাল সার্ভিসের কর্মীদের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সমাজসেবা অফিসের প্রধান এসকে ফারুক হোসেনের নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, দীর্ঘ ৩০ বছরের চাকরি জীবনে ইমাদুল হক সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গেছেন এবং তিনি ৩ বার পুরস্কার অর্জন করেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসের এফএস শেখ ছাবের আলী, সুপারভাইজার সামাদ, ইউনিয়ন সমাজ কর্মী আমিনুর রহমান, মিজানুর রহমান, হুমায়ুন কাদির, কাজী ফজলুল হক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।