ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 21 January 2019, 21:15

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানার নবাগত ওসি বিপ্লব কুমার সাহা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় দেবহাটা থানা পুলিশের উদ্যোগে ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে মতবিনিময় করেন দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে বাপ্পা, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি কেএম রেজাউল করিম ও আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন ডাবলু, অর্থ সম্পাদক এমএ মামুন, প্রেসক্লাবের সদস্য আজিজুল হক আরিফ, কালের চিত্রের দেবহাটা উপজেলা প্রতিনিধি নির্মল কুমার মন্ডল, রিপোর্টাস ক্লাবের সদস্য ও দৈনিক আজকের সাতক্ষীরার দেবহাটা প্রতিনিধি আরাফাত হোসেন লিটন, কালের চিত্রের সখিপুর প্রতিনিধি ইয়াকুব হোসেন রাজু, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার পারুলিয়া প্রতিনিধি ফরহাদ হোসেন সবুজ, সখিপুর প্রতিনিধি সাইফুল ইসলাম, নওয়াপাড়া প্রতিনিধি মোমিনুর রহমান, নওয়াপাড়া সীমান্ত প্রতিনিধি আব্দুস সামাদ প্রমুখ।
মত বিনিময়কালে ওসি বিপ্লব কুমার সাহা বলেন, আমি আগের স্টেশনগুলোতে মাদকের ভয়াবহতা কমিয়ে শূন্যতে এনেছিলাম। দেবহাটাকেও মাদক, সন্ত্রাস ও জঙ্গীমুক্ত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাবো।
তিনি আরো বলেন, অপরাধীর কোন দল থাকতে পারে না। আইনের চোখে সকলে সমান। যে কোন ধরনের অপরাধমূলক কর্মকা- কঠোর হস্তে দমন করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে ওসি তদন্ত উজ্জল কুমার মৈত্র ও সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *