ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পৌরবাসীর মধ্যে বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ

admin ঢাকা
আপডেট: 21 January 2019, 20:59

ডেস্ক রিপোর্ট: ২০১৮-১৯ অর্থ বছরে সাতক্ষীরা পৌর এলাকার বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রদান কর্মসূচির উপকারভোগীদের মধ্যে ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জানুয়রি) সকালে পৌরসভার কনফারেন্স রুমে সাতক্ষীরা পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের মাঝে এই কার্ড বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা অসহায় দুস্থদের কথা ভাবেন বলেই তাদের সহায়তার জন্য ১৪০টিরও বেশি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনতে এ সহায়তা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ আব্দুস সেলিম, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মো. শহিদুল ইসলাম, শাহিনুর রহমান শাহিন, কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, অনিমা রাণী মন্ডল, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, শহর সমাজসেবা অফিসের পৌর সমাজ কর্মী মো. টিপু সুলতান প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৮-১৯ অর্থ বছরের সাতক্ষীরা পৌর এলাকার ২৫৬ জনের মধ্যে বয়স্কভাতা, ৩০ জনের মধ্যে বিধবাভাতা ও ১৩১ জনের মধ্যে প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *