ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা পরিষদের সভা

admin
January 21, 2019 8:56 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিটি কলেজ পরিচালনা পরিষদের সদস্য মকসুমুল হাকিম, সৈয়দ হায়দার আলী তোতা, হিতৌষি মো. ওবায়দুর রহমান, মো. মফিজুর রহমান, প্রেমদাস সরকার, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম, কৃষ্ণপদ সরকার, শংকর কুমার মন্ডল, মো. বেলাল হোসেন, আশরাফুন্নাহার, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ প্রমুখ। এসময় সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এমপি রবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় কলেজ জাতীয়করণসহ কলেজের শিক্ষার মানোন্নয়নে আলোচনা ও বিভিন্ন কর্মপরিচালনা গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।