ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অনীকদের জন্য উদ্যোগ’র কর্মশালায় মনোবিজ্ঞানী সেলিম চৌধুরী- আত্মহত্যার প্রবণতা বাড়ছে, কারণ খতিয়ে দেখতে হবে

admin ঢাকা
আপডেট: 21 January 2019, 20:53

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ২০১৭ সালে দেশে মোট আত্মহননকারীর সংখ্যা ছিল ১০ হাজারের কিছু বেশি। ২০১৮’তে তা দাঁড়িয়েছে ১১ হাজারে। জাপানে এক সময় আত্মহত্যার প্রবণতা অনেক বেশি থাকলেও এখন তা কমে এসেছে। অথচ আমাদের দেশে নানা সামাজিক কারণে এই প্রবণতা বেড়েই চলেছে।
সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবে অনীক আজিজের আত্মহুতির প্রথম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘মৃত্যু দিয়ে নয়, জীবন দিয়েই জীবনকে অর্থবহ করতে হয়’ শীর্ষক কর্মশালায় এই তথ্য প্রকাশ করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের মনোবিজ্ঞান বিষয়ের সহকারি অধ্যাপক মো. সেলিম চৌধুরী। বাংলাদেশ পুলিশ এবং ইউনিসেফের জরিপে এই তথ্য পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, এ অবস্থা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। আর এজন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, কেনো এতো আত্মহত্যার ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে উদ্যোগী হতে হবে।
কর্মশালায় সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, সাতক্ষীরা জেলায় ২০১৮ সালে ২৭৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর আগে ২০১৭ সালে এই সংখ্যা ছিল ৩০৬ জন।
‘অনীকদের জন্য উদ্যোগ’ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী।
বক্তব্য রাখেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায়, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, হাফিজুর রহমান মাসুম প্রমুখ। কর্মশালায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বলা হয়, কেনো এতো আত্মহত্যার ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা দরকার। অভিভাবকের আচরণ, শিক্ষা ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যম, লিঙ্গ বৈষম্য, সামাজিক অবক্ষয় নাকি অন্য কিছু তা তলিয়ে দেখার ওপর গুরুত্বারোপ করে এর থেকে পরিত্রাণের পথ খুঁজতে হবে। আমাদের শিশুরা নানা কারণে বিষণœতা ও আশাহীনতায় ভোগে জানিয়ে বলা হয়, শিশু কিশোররা মাদকের দিকে ঝুঁকছে কিনা তা দেখতে হবে। এ প্রসঙ্গে তারা আরও বলেন, শিশুর মেধা বিকাশের স্বাভাবিক সুযোগ দিতে হবে। চাপ প্রয়োগ করে তার কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক নয়। এ ধরনের সাতটি প্রস্তাবও তুলে ধরা হয় কর্মশালায়। এর মধ্যে রয়েছে পাঠ্যপুস্তকে আত্মহত্যা বিষয়ক প্রবন্ধ লেখা, কাউন্সেলিং, গণমাধ্যমে রিপোর্ট প্রকাশসহ নানা বিষয়।
প্রসঙ্গত, ‘অনীকদের জন্য উদ্যোগ’ একটি নতুন সংগঠন। যা একটি ফাউন্ডেশন রূপে আত্মপ্রকাশের মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *