ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা: মেহেরপুরের কাছে ৬ উইকেটে জয় পেল যশোর

admin ঢাকা
আপডেট: 21 January 2019, 20:48

রাইয়ান সাকিল: সাতক্ষীরায় সরকারি কলেজ মাঠে ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে মেহেরপুর জেলা দলের কাছে ৬ উইকেটে জয় পেয়েছে যশোর জেলা দল। সোমবার (২১ জানুয়ারি) সকালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় মেহেরপুর জেলা। দিনের প্রথম ওভারে তানভীরের বলে শূন্য রানে ক্যাচ আউট হয়ে বিদায় নেন ওপেনার আশিক। এরপর উইকেটে নামেন মুস্তাকিম। অপরদিকে নির্ধারিত বিরতিতে উইকেট তুলতে থাকেন যশোরের বোলাররা। এদিকে পঞ্চম উইকেট নেমে দলের হাল ধরেন শোয়েব। উইকেটে থাকা লিজনকে নিয়ে ৪০ রানের জুটিও গড়েন তিনি। ব্যক্তিগত ১৭ রানে লিজন বিদায় নিলে অন্য প্রান্ত থেকে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন শোয়েব। শেষদিকে তার ব্যাটেই ৪০.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে মেহেরপুর জেলা দল। মেহেরপুরের হয়ে সার্বোচ্চ ৬৪ রান করেন শেখ শোয়েব রিসান। ক্রিজে ১০৩ মিনিট ব্যাট করে ৯ চার ও ২ ছক্কায় এ অসাধারণ ইনিংস সাজান তিনি। যশোরের হয়ে আলাউদ্দীন ও তানভীর ৩টি, মেহেদি ২টি এবং জয় ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে যশোর জেলা। সানি ও সাদমানের ওপেনিং জুটি থেকে আসে ৬৫ রান। ১৮ ওভারে শ্রাবণের প্রথম বলে বোল্ড আউট হয়ে ফেরেন ওপেনার সানি। এরপর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামেন আলিফ। দলীয় ৮৭ রানে সেই শ্রাবণের দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার সাদমান। সাদমান আউটের পর উইকেটে নামেন সাকিব। অন্যপ্রান্তে থাকা আলিফকে সঙ্গে নিয়ে দলীয় একশো রান পার করেন এই ব্যাটসম্যান। এরপর দ্বিতীয় স্পেলে আবারও বল করতে আসেন শ্রাবণ। ২৮ ওভারের মাথায় সাকিব ও আলিফের উইকেট তুলে মেহেরপুরকে ম্যাচে ফেরেন এই বোলার। তবে ষষ্ঠ উইকেটে নামা জয়য়ের ঝড়ো ব্যাটিংয়ে ১২৯ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় যশোর জেলা। যশোরের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন মো. সাদমান শাহরিয়ার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে আলিফের ব্যাট থেকে। মেহেরপুরের হয়ে ৭.৩ ওভার বল করে ১ মেডেনসহ ২৪ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন শ্রাবণ। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম বাপ্পি ও আবু হাসান বাবলু। স্কোরার ছিলেন কাজী ফরহাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *