দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান প্রিয়াংকা রানী
দেবহাটা প্রতিনিধি: আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান পারুলিয়ার প্রিয়াংকা রানী বর।
প্রিয়াংকা রানী বর উপজেলা আওয়ামী লীগের সদস্য, পারুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ইউপি সদস্য। দলীয় মনোয়ন পেতে কাউন্সিলর ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন তিনি। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের অবস্থান ধরে রাখতে গণসংযোগও অব্যাহত রেখেছেন। নির্বাচনে জয়লাভ করতে সকলের আশির্বাদ ও সমর্থন কামনা করেছেন প্রিয়াংকা রানী।

Leave a Reply