ধলবাড়িয়া ইউনিয়ন তরুণ লীগের কমিটি গঠন
কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২০ জানুয়ারি) উপজেলা তরুণ লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা স্বাক্ষরিত পত্রে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন শাহাজান সিরাজ, সহ-সভাপতি মামুন ইসলাম, কামাল হোসেন, শ্যামল ঘোরামী, মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মহিউদ্দিন গাজী, গোলাম রসুল, মুকুল হোসেন, ও হাসিবুল হোসেন শান্তকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয় ।

Leave a Reply