ঢাকাSunday , 20 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বাস-নছিমন সংঘর্ষে শিশু নিহত, আহত ২

admin ঢাকা
আপডেট: 20 January 2019, 22:42

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় বাস-নছিমন মুখোমুখি সংঘর্ষে আল-আমিন নামে ৪ বছরের এক শিশু নিহত ও ২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে। রোববার দুপুরে পাইকগাছা-খুলনা সড়কের আগড়ঘাটা মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ বাস ও নছিমন জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লস্কর ইউপির চর খড়িয়া গ্রামের ইটভাটা শ্রমিক মিজান গাজী নছিমনযোগে তার পরিবার নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় পাইকগাছা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী খুলনা-ব-৬৪১ গাড়ি দ্রুত গতিতে আগড়ঘাটা মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে নছিমনে থাকা মিজান গাজীর শিশুপুত্র আল-আমিন ঘটনাস্থলে নিহত এবং মিজান ও তার ভাই ফজলু মারাত্মক আহত হয়।
পুলিশের এসআই মহিউদ্দীন আহমেদ ও লিটন বিশ্বাস ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বাস ও নছিমন জব্দ করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *