ভোমরা ইউনিয়নে অসহায়দের মাঝে কম্বল বিতরণ
ভোমরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পাঠানো কম্বল ভোমরা ইউনিয়নে অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
রোববার (২০ জানুয়ারি) সকাল ১১টায় ভোমরা ইউনিয়নের শাখরায় এ কম্বল অসহায়দের মাঝে বিতরণ করেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর এবং সাধারণ সম্পাদক আনারুল ইসলাম গাজী।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি মাহফুজুল্লাহ সরদার, সাধারণ সম্পাদক মাগফুর রহমান, ২ নং ওয়ার্ড সভাপতি এমাদুল হক সাধারণ সম্পাদক হাসু সরদার, ৩ নং ওয়ার্ড সহ-সভাপতি আব্দুর রউফ গাজী, ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ডা. সুভাষ সরদার, ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মেম্বার জালাল উদ্দীন মোল্যা, ৭ নং ওয়ার্ড সভাপতি শওকত গাইন, ৮ নং ওয়ার্ড সভাপতি নূর আহম্মদ মোড়ল, ৯ নং ওয়ার্ড সহ-সভাপতি মজিবর রহমান, ২ নং ওয়ার্ড মেম্বার আব্দুল গণি, ভোমরা ইউনিয়ন শ্রমিক লীগের সদস্যসচিব আবিদ হোসেন , শ্রমিক নেতা ইসমাইল হোসেন প্রমুখ।

Leave a Reply