ঢাকাSunday , 20 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 20 January 2019, 22:28

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীতে ইউনিয়ন পর্যায়ে দু’দিনব্যাপী আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জানুয়ারি) শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফিংড়ী ইউনিয়ন প্রাথমিক শিক্ষা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফিংড়ীর ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, জয় পরাজয় বড় কথা নয়। আসল কথা এগিয়ে যেতে হবে জয়ের লক্ষ্য নিয়ে। সরকার নারী শিক্ষার উপর জোর দিয়েছে। তাই তোমাদের এই ডিজিটাল যুগে যুগপোযোগী শিক্ষা গ্রহণ করতে হবে। কোনো শিশু যাতে শিক্ষা থেকে ঝরে পড়তে না পারে সে জন্য শেখ হাসিনা সরকার ১ জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এস.এম মফিজুল ইসলাম, শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ সবুর, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, সুলতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নেছা খানম, গাভা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুন, উত্তর ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস বসু, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকার, ব্যাংদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা খাতুন, কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন, পশ্চিম জোড়দিয়া শহীদ কাজল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা খাতুন, ফয়জুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন মজুমদার প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.আর.এম হুমায়ূন কবির রানা। শেষে প্রধান অতিথি নজরুল ইসলাম ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের হাতে পুরস্কার তুলেন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *