ঢাকাSunday , 20 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকীতে বাল্যবিবাহ রোধে অভিভাবক সমাবেশ

admin ঢাকা
আপডেট: 20 January 2019, 22:24

আশিকুর রহমান, নওয়াবেঁকী (শ্যামনগর): ‘বাল্য বিয়ে দেব না’ মৃত্যুর ঝুঁকি নেব না’ প্রতিপাদ্যে শ্যামনগরের নওয়াবেঁকীতে আঠারোর আগে বিয়ে নয় স্কুল পর্যায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জানুয়ারি) সকাল ১০টায় ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম আওতায় নবযাত্রা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, নওয়াবেঁকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট আবু আক্তার, আনিসুর রহমান, আফছার উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন।
উপস্থিত ছিলেন সুশীলনের টেকনিক্যাল অফিসার আসাদুজ্জামান রিপন, জেন্ডার অর্গানাইজার কানিজ ফাতেমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক এসএম হাবিবুর রহমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *