ঢাকাSunday , 20 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে ট্রাক উল্টে চালক নিহত

admin ঢাকা
আপডেট: 20 January 2019, 20:52

যশোর প্রতিনিধি: মণিরামপুরে পণ্যবাহী ট্রাক উল্টে চালক আবু রাসেল খন্দকার নিহত হয়েছে। এসময় মামুন ও বিপ্লব নামে দুইজন আহত হন। আহত দুইজনকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (২০ জানুয়ারি) ভোররাতে যশোর-চুকনগর সড়কের জালঝাড়া খালকান্দা মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত আবু রাসেল ঝালকাঠি জেলার নলসিটি প্রতাপপুরের হাবিব খন্দকারের ছেলে। আহত হেলপার মামুন হোসেন একই জেলার রাজাপুরের কানুদাসকাঠির মুদাচ্ছেরের ছেলে এবং বিপ্লব নলসিটি নূরপাড়ার আব্দুল আলী হাওলাদারের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নেয়।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল আজিম জানান, ভোরে সাতক্ষীরা থেকে সুপারি বোঝাই করে ট্রাকটি (খুলনা মেট্রো-ট-১১-১৬৪৮) যশোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি জালঝাড়া খালকান্দা মোড়ে পৌঁছালে একটি বালিবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় চালকসহ তিনজন ট্রাকের ভেতর আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা করে তিনজনকে উদ্ধার করেন। কিন্তু এরই মধ্যে চালক আবু রাসেল মারা যান।
মণিরামপুর থানার এসআই আবু সুফিয়ান বলেন, লাশ পুলিশের হেফাজতে আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *