দেবহাটায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান ২ সাংবাদিক
দেবহাটা প্রতিনিধি: আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান স্থানীয় দুই সাংবাদিক।
এরা হলেন- পারুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির পক্ষে এবং সখিপুর ইউনিয়নের পরপর দু’বার নির্বাচিত ইউপি সদস্য দৈনিক কালের চিত্র পত্রিকার দেবহাটা প্রতিনিধি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক নির্মল কুমার মন্ডল। তারা নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিয়ে ইতোমধ্যে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও জনসমর্থন অর্জনে মাঠে নেমেছেন।

Leave a Reply