ঢাকাTuesday , 7 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে উপজেলা আ’লীগের প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 7 August 2018, 16:39

কালিগঞ্জ প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সভাপতি শেখ ওয়াহেদুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার নরীম আলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খাঁন আসাদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু প্রমুখ।
উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন উপজলার ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এছাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সাবেক সভাপতি গৌতম লস্কার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তা, যুবলীগের (একাংশ) আহবায়ক সালাহউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *