Sunday, 6 September 2026

চাম্পাফুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 19 January 2019, 22:25

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুলের সাঁইহাটি সরকারি মাঠ প্রাঙ্গণে গণশিক্ষা কার্যক্রমের শিক্ষাথীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী প্রতিযোগিতায় ইউনিয়নের সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক মধুসূদন দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাম্পাফুল ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মনি, সাংবাদিক বাপ্পী সরকার, বালাপোতা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফজলু হক ও সহকারী শিক্ষক দিনোবন্ধু মন্ডল, সাঁইহাটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক তাপস সরকার, চাঁদখালি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মধুসূদন দত্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দেবাষীশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *