নলতা রেসিডেন্সিয়াল কলেজ ছাত্রলীগের কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক রাজু
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ ছাত্রলীগের আগামী এক বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারি) উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন স্বাক্ষরিত পত্রে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ ইউসুফ আহছান, সহ-সভাপতি যথাক্রমে মোহাম্মদ আইনুল ইসলাম, মোহাম্মদ ইখতেয়ার রহমান, মোহাম্মদ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মোহাম্মদ রায়হান, মোহাম্মদ রাজা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমন, মোহাম্মদ হোসেন, প্রচার- প্রকাশনা সম্পাদক সাম্মি আল সাদি, দপ্তর সম্পাদক মোহাম্মদ হুজাইফা, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আসাদুল, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আশিক, অর্থ সম্পাদক মোহাম্মদ আল আমিন, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক নুর হোসেন,সদস্য যথাক্রমে বিনু হোসেন, রিপন হোসেন, নাইম হোসেন, ফয়সাল হোসেন, শুভ্রজীত মন্ডল।

Leave a Reply