কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান স্মরণে কুশুলিয়া ইউনিয়ন পরিষদে স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে শেখ ওয়াহেদুজ্জামানের কর্মময় জীবনের আলোকপাত করা হয়। ১ নং ওয়ার্ড সদস্য শেখ রফিকুল বারী রফু’র সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।
৮নং ইউপি সদস্য কাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কওফিল অরা সজল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়াহেদুজ্জামান বাবলু, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, ইউপি সদস্য আব্দুল গফফার, শেখ খায়রুল আলম, ইউপি সদস্যা ডালিয়া পারভীন চুমকী ও গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী শওকত আলী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ভদ্রখালি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমিনুর রহমান।
