ঢাকাSaturday , 19 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ আহ্ছানিয়া মিশনের পরামর্শ ও সাধারণ সভা

admin ঢাকা
আপডেট: 19 January 2019, 22:17

কালিগঞ্জ প্রতিনিধি: প্রখ্যাত সূফীসাধক, পীর কেবলা খান বাহাদুর আহ্ছানউল্যার (র.) ৫৫তম বার্ষিক ওরছ শরীফ উপলক্ষ্যে পরামর্শ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উত্তর কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যামিক বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ আহ্ছানিয়া মিশনের সভাপতি কেবিএ সরকারি কলেজের শিক্ষক সামছুল হুদা কবির খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর হোসেন গাজীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, মিশনের সহ-সভাপতি এটিএম ফজলুল হোসেন মনু, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতলুবুর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সামছুল হুদা কবির খোকনকে সভাপতি নুর হোসেন গাজীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২০১৯-২০২০ সালের জন্য ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এটিএম ফজলুল হোসেন মনু, মোজাফ্ফর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মনসুর আলী গাজী, কোষাধ্যক্ষ ওহাব আলী এবং সদস্য যথাক্রমে জিল্লুর রহমান, শেখ ইকবাল আলম বাবলু, নুর মোহাম্মাদ বাবু, আব্দুল হামিদ, মাসুদ রানা মিজানুর রহমান, রবিউল ইসলাম খোকন, সারাফত হোসেন, আজিবর রহমান বিশ্বাস ও শহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *