ঢাকাSaturday , 19 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে আন্ত:প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 19 January 2019, 22:08

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীতে ইউনিয়ন পর্যায়ে দু’দিনব্যাপি আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। ফিংড়ী ইউনিয়ন প্রাথমিক শিক্ষা প্রশাসনের আয়োজনে শনিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। ফিংড়ীর ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান।
মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.আর.এম হুমায়ূন কবির রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, আফছার উদ্দীন সরদার, স্লুতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নেছা খানম, গাভা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুন, উত্তর ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস বসু, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকার, ব্যাংদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা খাতুন, কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন, পশ্চিম জোড়দিয়া শহীদ কাজল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা খাতুন, ফয়জুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন মজুমদার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *