ঢাকাSaturday , 19 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন ১৩ পদের বিপরীতে ১৩ মনোনয়ন দাখিল

admin ঢাকা
আপডেট: 19 January 2019, 22:05

সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শনিবার (১৯ জানুয়াফর) ১৩টি পদের বিপরীতে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।
নির্বাচন কমিশনার মোশারেফ হোসাইন জানান, সভাপতি পদে ১ জন, অধ্যাপক আবু আহমেদ, সহ-সভাপতি পদে ১ জন, অধ্যক্ষ আশেক-ই- এলাহী, সাধারণ সম্পাদক পদে ১ জন, মমতাজ আহমেদ বাপী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন, মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, এম শাহীন গোলদার, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ১ জন, আমিনা বিলকিস ময়না, অর্থ সম্পাদক পদে ১ জন, মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক পদে ১ জন ইব্রাহিম খলিল ও ৫টি নির্বাহী সদস্যের বিপরীতে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলকারি নির্বাহী সদস্যরা হলেন এম. জিললুর রহমান, সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন, ও জি.এম আদম শফিউল্লাহ।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন, নির্বাচন কমিশন সদস্য জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক ও জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *