ঢাকাSaturday , 19 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে জখম

admin
January 19, 2019 9:39 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: নৌকা প্রতীকে ভোট দেওয়ায় প্রতিবেশীর সাথে বিরোধ সৃষ্টি হয় সখিপুরের ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল আজিজের স্ত্রী মর্জিনা বেগমের। সেখান থেকে প্রায় কারণে অকারণে ঝগড়া-ঝাটি বাধিয়ে পেটানোর ঘটনা নতুন নয়।
শনিবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ঐ পরিবারে। আহত হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরানো বৃদ্ধা মর্জিনা বেগম জানান, আমি সকালে গরুর জন্য খাস কাটতে যাই পাশের বিলে। বাড়িতে ফিরে দেখি আমার প্রতিবেশী আজহারুল ইসলামের স্ত্রী লোক দিয়ে আমাদের বাড়ির সীমানায় শৌচাগারের বর্জ্য ফেলাচ্ছে। আমাদের জায়গায় কেনো ফেলানো হচ্ছে বলতে গেলেই আজহারুলের স্ত্রী জাহানারা পারভীন তার ছেলে মোজাহিদ, মোস্তাহিদ এবং প্রতিবেশী রফিকুলের ছেলে তুহিন আমাকে ব্যাপক মারপিট করতে শুরু করে। আজহারুলের স্ত্রী জাহানারা তাদের ছেলেদের লোহার রড আনতে বলে। তাদের বাড়িতে থাকা লোহার রড এনে আমার শরীরের বিভিন্ন স্থানে এলাপাতাড়ি আঘাত করলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে স্থানীয়রা আমাকে সখিপুর হাসপাতালে ভর্তি করে। আমার কোন ছেলে সন্তান না থাকায় এবং আমরা আওয়ামী লীগ করায় যখন তখন তারা আমাদের উপর অত্যাচার করে। এমনকি বলে তোরা নৌকায় ভোট দিছিস তোরা জাহান্নামে যাবি। ওরা আমাকে মারার পর আহতের নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমি একা হয়ে কিভাবে ওদের ৩/৪জনের উপর হামলা করে আহত করতে পারি আপনারা বলেন?
এবিষেয় আজহারুলের স্ত্রী জাহানারা জানান, ময়লা ফেলা নিয়ে আমাদের উপর হামলা করায় আমরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। একজন বৃদ্ধার পক্ষে কি ভাবে চার জনের উপর হামলা এবং জামায়াতের বৈঠক করার বিষয়ে জানতে চাইলে কোন উত্তর পাওয়া যায়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত দেবহাটা থানায় উভয় পক্ষের কেউই কোন অভিযোগ দায়ের করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।