দেবহাটা সরকারি হাইস্কুলে শতবর্ষ পূর্তি উৎসব পালিত
মীর খায়রুল আলম ও এমএ মামুন: দেখতে দেখতে কেটে গেলো ১০০ বছর। তিনকালের স্বাক্ষী হয়ে শতবছর পূর্ণ হল দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশন। আর এ উপলক্ষ্যে শর্তবর্ষ উৎসব জাকজমক উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শতবছরে পদার্পন মিলন মেলা। শনিবার বর্নাঢ্য র্যালী বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন পরবর্তী কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক কাজী আব্দুল মজিদ সভাপতিত্বে বাংলাদেশ বেতারের উপস্থাপক সজিব দত্তের সার্বিক সঞ্চালনায় স্মৃতিচারন সভায় অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যারন মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড গোলাম মোস্তফা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জমিদার ফনীভূষন মন্ডলের পৌত্র বঙ্কু মন্ডল, উদযাপন

কমিটির সাধারন সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ। এসময় মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, সাবেক শিক্ষক ইয়াছিন আলী, দেবহাটা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক ড. নিমাই মন্ডল, ওসি সিটি ডিএসবির কাওসার আলী, রূপন্তরের পরিচালক রফিকুল ইসলাম, ঢাকা কমিটির সভাপতি সৈয়দ আকবর আলী, সম্পাদক সাবির আহম্মেদ, প্রকাশনা কমিটির সভাপতি রওশন আলী, সম্পাদক প্রবীর দত্ত, প্রচার কমিটির আহবায়ক দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সহ-সভাপতি ডাঃ আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসমলাম, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিম সহ সকল শিক্ষকমন্ডলী, সাবেক সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঘোষ, সাবেক শিক্ষক মোয়াজ্জেম হোসেন, অর্থ উপ-কমিটির সদস্য সৈয়দ হাসান জাহির, শিক্ষক সিদ্দিক আহমেদ মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আকরব আলী, আসাদুজ্জামান, কে.এম রেজাউল করিমসহ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, ছাত্র, অভিভাবকগন। পরে গুনীজন সম্মাননা ও ক্রেষ্ট প্রদান এবং শেষে ঢাকার জাতীয় শিল্পী রিংকু, চিশতি বাউল, লাবনী ও দোয়েলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply