ঢাকাSaturday , 19 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় সাংবাদিকদের সাথে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 19 January 2019, 21:35

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জেলা ছাত্রলীগ সহ-সভপতি ও উপজেলা সভাপতি অ্যাড. শেখ আবুল কালাম আজাদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন।
শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অ্যাড. আবুল কালাম আজাদ আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে এ মতবিনিময় সভা করেন।
তিনি ছাত্র রাজনীতিতে তার কর্মকান্ড তুলে ধরে বর্তমান সরকারের উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রাখতে মনোনয়ন প্রত্যাশা করে তৃণমূলে গণসংযোগ অব্যাহত রেখেছেন। মতবিনিময়কালে তিনি আরো জানান, দল যাকে মনোনয়ন দিবে তিনি তার পিছনে কাজ করবেন বলে ঘোষণা দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল, সম্পাদক দিপঙ্কর সাহা, কৃষকলীগ আহবায়ক শেখ আব্দুর রশীদ, কেসমত আলী গাজী, শেখ আতাউর রহমান, অ্যাড. আবু সাঈদ, মো. আইয়ুব আলী, মীর শাহিনুর রহমান, হাসানুর রহমান, রেজাউল ইসলাম, মিন্টু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *