ঢাকাSaturday , 19 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে যুবলীগের প্রতিবাদ সভা

admin
January 19, 2019 9:29 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: যশোর শহরের ৯ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ফেরদৌসের হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সভা হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবলু। প্রধান বক্তা ছিলেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আজিজুল আলম মিন্টু। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সদস্য সুলতান মাহমুদ পরান, বাংলাদেশ পরিবহণ শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাদেক আলী, জেলা যুক্তিযোদ্ধা যুব সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, বঙ্গবন্ধু সৈনিকলীগের ওয়ার্ড সভাপতি তৈয়েবুর রহমান, ওয়ার্ড যুবলীগের সাবেক প্রচার সম্পাদক জাফর ফারুক, শেখ রাসেল ক্রীড়াচক্রের সদস্য রাজিব হোসেন, যুবলীগের সদস্য আনিছুর রহমান ও সুলতান হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।