শ্যামনগরে ওর্য়াল্ড ভিশনের কাজে দুর্নীতির অভিযোগ
ডেস্ক রিপোর্ট: বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের কাজে অগ্রগতি নেই বরং এলাকায় মিটিং ছাড়া অন্য কোন দৃশ্যমান কাজ চোখে পড়ে না বলে জানিয়েছে সুশীল সমাজের মানুষ। এছাড়া তাদের অবকাঠামো উন্নয়নে ব্যাপকভাবে দুর্নীতি রয়েছে বলে সূত্র জানায়।
এলাকা ঘুরে দেখা যায় স্যানিটেশন প্রকল্পে বিভিন্ন পিএসএফ সংস্কারে সরকারিভাবে তৈরিকৃত পিএসএফের চেয়ে তারা সংস্কার কাজে বেশি পরিমাণ বাজেট দেখিয়েছে। বিভিন্নভাবে তারা প্রশ্নের সম্মুখীন হলে সংস্কারকৃত পিএসএফের সাইনবোর্ডে কালি লাগিয়ে দিয়েছে।
শ্যামনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদতপ্তর সূত্রে জানা যায়, সরকারি ভাবে একটি পিএসএফ ২০-২৫ হাজার টাকা খরচ হয় এবং নতুনের ক্ষেত্রে ৬০-৬৫ হাজার টাকা। সেক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশন একটি পিএসএফ সংস্কার করতে খরচ দেখিয়েছে ৫০-৫৫ হাজার টাকা। তাছাড়া টয়লেটের ডিজাইন অনুযায়ী বাজেট অনেক বেশি দেখিয়েছে।
শ্যামনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশন কি কাজ করে আমি কিছুই জানি না। তারা আমার সাথে কাজের বিষয়ে কোনো সমন্বয় করে না। আমি তাদের একটি পিএসএফ সংস্কার দেখেছিলাম সেটি বাজেট অনুযায়ী সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায় তাদের প্রকল্পের কাজের সাথে সাথে রয়েছে কর্মী নিয়েগের ক্ষেত্রে রয়েছে চরম অনিয়ম।

Leave a Reply