ওয়াস ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের সাথে আলোচনা সভা
কলারোয়া পৌরসভার ওয়াস ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের সাথে ওয়াস উদ্যোক্তা উন্নয়নে ব্যাংক ঋণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারি) কলারোয়া পৌরসভা মিলনায়তনে পৌরসভার ওয়াস ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের তথা ব্যাংকের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে এ আলোচনা সভা হয়। ব্যাংক থেকে সহযোগিতা পাওয়ার জন্য কী কী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে এবং আর্থিক সমস্যা সমাধানের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সে বিষয়ে কথা বলেন ব্যংক কর্মকর্তারা।
তারা বলেন, জাতিসংয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্থানীয় পর্যায়ে ওয়াস উদ্যোক্তা উন্নয়নে সকল প্রকার ব্যাংক ঋণ সহযোগিতা প্রদান করা হবে। গরিব প্রান্তিক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনের জন্য হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে যার ফলে পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত হবে। আলোচনা সভার লক্ষ্য ওয়াস উদ্যোক্তাগণকে ব্যবসা সফল করার জন্য আর্থিক সহযোগিতা বা পরামর্শ প্রদান এবং ব্যাংকিং কার্যক্রমের সাথে ওয়াশ কর্মসূচীর কিভাবে সমন্বয় করা যায় তথা ওয়াশ বিষয়ক ঋণ ও এ সম্পর্কিত সরকারী নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply