মৃত্যুর ১১দিন পর দাফন হলো মৃত মনিরুলের মৃতদেহ
এম.আর মামুন, বল্লী প্রতিনিধি: মৃত্যুর ১১ দিন পরে দাফন সম্পন্ন হয়েছে কলারোয়া উপজেলার মালয়েশিয়া প্রবাসী মনিরুল ইসলামের (৪০) মৃতদেহ।
মনিরুল ইসলাম কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ্ গ্রামের ইয়াকুব খানের বড় ছেলে। এলাকাবাসী জানান, মাতা-পিতা, স্ত্রী-সন্তানদের মুখে হাসি ফোঁটাতে ৩ বছর আগে পাড়ি দিয়েছিলেন প্রবাসে। তিনি মালয়েশিয়ার একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
গত ৪ জানুয়ারি (শনিবার) তিনি জ্বরে আক্রান্ত হয়ে ৬ জানুয়ারি (রবিবার) মৃত্যুবরণ করেন। মালয়েশিয়ার সমস্ত আইন মেনে অবশেষে বুধবার (১৬ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় মনিরুলের মরদেহ বাংলাদেশে এবং বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) তার শোকাহত পরিবার সাতক্ষীরার কলারোয়ায় এসে পৌঁছায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় তার নিজস্ব বাসভবনে জানাজার নামাজ সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মনিরুলের শোকাহত পরিবার তার মগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply