ঢাকাFriday , 18 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর-নড়াইল সড়কে বাস খাদে, চালক নিহত

admin ঢাকা
আপডেট: 18 January 2019, 22:29

যশোর অফিস: যশোর- নড়াইল সড়কের সীমান্তবর্তী ভাঙ্গুড়া এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক মোস্তফা মোল্যা (৫০) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, নড়াইলের কালনাঘাট থেকে খুলনাগামী যশোর জ-০৪-০০১৬ খুলনা এক্সপ্রেস পরিবহন ভাঙ্গুড়া এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার খবর শুনে নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাসচালক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাসচালক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ার সিরাজ মোল্যার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *