কালিগঞ্জের ১৬১টি মসজিদে ওয়াহেদুজ্জামানের রুহের মাগফেরাত কামনায় দোয়া
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার (১৮ জানুয়ারি) জুম্মার নামাজের পর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও সাধারণ সম্পাদক সাঈদ মেহেদীর ব্যবস্থাপনায় উপজেলার ১৬১টি মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নেতা-কর্মীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।

Leave a Reply