ঢাকাFriday , 18 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় চক্রবাক সঙ্গীত বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

admin ঢাকা
আপডেট: 18 January 2019, 21:11

নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটায় চক্রবাক সঙ্গীত বিদ্যালয়ের বার্ষিক লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা, আলোচনা, পুরস্কার বিতরণ ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ জানুয়ারি) পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্র মিলনায়তনে এসবের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণ সাধুর সভাপতিত্বে চক্রবাক সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষক ডা. সুমন কুমার দাশ নির্মলের পরিচালনায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সঙ্গীত প্রযোজক ও শিল্পী শেখ আব্দুস সালামকে সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সঙ্গীত প্রযোজক, সুরকার ও গীতিকার অশোক কুমার দে, জেলা কৃষকলীগের সহ-সভাপতি স.ম আতিয়ার রহমান, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্জয় কুমার মন্ডল, শিক্ষক বাবলুর রহমান, পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠের সহকারি প্রধান শিক্ষক দিলীপ ভট্টাচার্য, লোকনাথ নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক পুলক কুমার পাল ও শিক্ষক হোসনেয়ারা খানম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *