তালায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেটেলমেন্ট অফিসের নৈশপ্রহরী নিহত
সৌমেন মজুমদার, তালা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তালা সেটেলমেন্ট অফিসের নৈশপ্রহরী বাবু লাল রায় (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলা সদরের পুরাতন থানার সামনে খুলনা-পাইকগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুলাল রায় উপজেলার তেঁতুলিয়ার তেরছি গ্রামের মৃত নন্তু লাল রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুলাল সেটেলমেন্ট অফিসে নাইট ডিউটি শেষে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি তেরছি যাচ্ছিলেন। পথিমধ্যে পুরাতন থানার সামনের পৌঁছে বিপরীত দিক থেকে আসা দ্র্রুতগতির ট্রাক দেখে চালক মোটরসাইকেলটি দাড় করালে পিছন থেকে পড়ে যান বাবুলাল।
এসময় ট্রাকটি গতি নিয়ন্ত্রণ না করে তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, এ ঘটনায় মোটরসাইকেল চালকের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply