ঢাকাThursday , 17 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতা শরীফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

admin ঢাকা
আপডেট: 17 January 2019, 22:44

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতা শরীফ প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সংগঠনের নলতা হাটখোলাস্থ নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে সম্প্রতি কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে দাঁড়িয়ে দোয়া ও এক মিনিট নিরবতা পালন এবং শেষ পর্যায়ে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান মহসিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সেলিম শাহারিয়ার ও সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেনের যৌথ সঞ্চালনায় প্রতিষ্ঠানের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মোবারকনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক আনিছুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও নলতা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আবুল ফজল মাহমুদ বাপী, উপদেষ্টা ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা আবুল ফজল, ব্যবসায়ী ফজর আলী সরদার, ক্লাবের যুগ্ম-সম্পাদক মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান পাড়, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর কবীর, কার্যনির্বাহী সদস্য এম এ মামুন, সদস্য জিএম মনির আহ্ছান, ব্যবসায়ী এনামুল হক, শিক্ষার্থী শাফিন আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *