নলতায় ইজিবাইক সমিতির নির্বাচন সম্পন্ন
নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতা অডিটরিয়ামে উৎসবমুখর পরিবেশে ইজিবাইক চালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে গোপন ব্যালেটের মাধ্যমে ১০৭ জন ভোটারের মধ্যে ৮২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে আশরাফুল ইসলাম ইজিবাইক প্রতীকে ৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আ. রহিম মটরসাইকেল প্রতীকে ৮ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান ওরফে সাহেব আম প্রতীকে ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আবুল কাশেম কাঁঠাল প্রতীকে ১৪ ভোট পান।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার শংকর কুমার রায়। সহকারী ছিলেন অনন্ত হালদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি.এম সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সন্দীপ কুমার রায়, জবেদ আলী প্রমুখ। আগামী ৩ বছরে জন্য এই কমিটি গঠন করা হয়।

Leave a Reply