ঢাকাThursday , 17 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দিঘলীয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী বেগ খালিদের মতবিনিময়

admin
January 17, 2019 10:25 pm
Link Copied!

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনকে সামনের রেখে খুলনার দিঘলীয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী যোগিপোল ইউনিয়ন আওয়ামী লীগের তরুণ নেতা বেগ খালিদ হোসেন বাবু উপজেলার ৬টি ইউনিয়নে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দলীয় প্রার্থী হিসাবে তিনি মনোনয়নের প্রত্যাশা নিয়ে উপজেলার যোগিপোল, গাজীরহাট, বারাকপুর, সেনহাটি, দিঘলিয়া এবং আড়ংঘাটা ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। তিনি সেনহাটি ইউনিয়ন আ’লীগ নেতা ও সাবেক ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী গাজী আজগর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এর আগে তিনি গাজীরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার আব্দুস সালাম, বারাকপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রউফ, আড়ংঘাটা ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর মোড়ল, সাধারণ সম্পাদক সোহেল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন যোগিপোল ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি গোলাম মোস্তফা, মাসুম খন্দকার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।