হাদিপুরে আট দলীয় নকআউট ব্যাডমিন্টন টুর্নামেন্ট
নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার হাদিপুর আট দলীয় নকআউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় হাদিপুর যুব সংঘের আয়োজনে হাদিপুর ঈদগাহ মোড়ে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী আসমান, ইউপি সদস্য আল্পনা রাণী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শফিউল আলম ময়না, ৪নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাংগাঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল প্রমুখ।

Leave a Reply