ঢাকাThursday , 17 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা উপজেলা পরিষদের কোয়াটার ধসে পড়ার আশংকা, ঝুঁকিতে ৬ পরিবার

admin ঢাকা
আপডেট: 17 January 2019, 22:09

সৌমেন মজুমদার, তালা: তালা উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের কোয়াটারে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে ছয়টি পরিবার। যেকোন সময় ভবন ধ্বসে পড়ে দুর্ঘটনার আশংকা করছে স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, ১৯৮৩ সালে উপজেলা ক্যাম্পাসের ভেতরে দাপ্তরিক কর্মকর্তাদের বসবাসের জন্য দ্বিতল বিশিষ্ট ৬টি আবাসিক ভবন করা হয়। যেখানে ২৪টি পরিবার বসবাস করা কথা। কিন্তু ২০০০ সালে তালায় জলাবদ্ধতা সৃষ্টি হলে ভবনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে ভবনগুলো একেবারে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেখানে কয়েকটি পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। অধিকাংশ ভবনের অবস্থা খুবই নাজুক। ভেঙে পড়েছে অনেক ভবন। ভবনের পলেস্তরা খসে গেছে। ভবনের ছাদ চুয়ে পানি পড়ে। যেকোন সময় ধসে পড়তে পারে।
এখানে বসবাসরত পরিবারগুলো জানায়, ভবনগুলোর যে অবস্থা তা যে কোন মুহুর্তে ধসে পড়তে পারে। বাইরে সুবিধাজনক জায়গা না পাওয়ায় স্ত্রী সন্তানদের নিয়ে ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে। তবে প্রশাসনিক কর্মকর্তারা লিখিতভাবে না জানালেও মৌখিকভাবে পরিত্যক্ত ঘোষণার কথা জানিয়েছেন।
তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, ভবনগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং কয়েকটি পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। দ্রুত মিটিং ডেকে পরিত্যক্ত ঘোষণা করা হবে।
তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, জলাবদ্ধতার কারণে উপজেলা পরিষদের সকল দাপ্তরিক ভবনসহ আবাসিক ভবনের বর্তমানে জরাজীর্ণ অবস্থা। মৌখিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। জেলা সমন্বয় সভায় উপজেলা পরিষদের অবকাঠামো উন্নয়নের বিষয় কয়েকবার আলোচনা হয়েছে। তবে উপজেলা পরিষদের অবকাঠামো উন্নয়নে বিষয়টি জরুরী হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *