দেবহাটা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিন্নুর গণসংযোগ
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কাউন্সিলর, নেতাকর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময়-গণসংযোগ করছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী তিনি উপজেলার পারুলিয়াসহ বিভিন্ন এলাকার আওয়ামী লীগ কাউন্সিলর, নেতাকর্মী ও জনসাধারণের সাথে এ মতবিনিময় ও গণসংযোগ করেন।
গণসংযোগকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্নুর বলেন, দেবহাটা উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply