দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান মনির গণসংযোগ
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিনভর তিনি উপজেলার পারুলিয়া, চালতেতলা, পলগাদা, নোড়ার চক এলাকার আওয়ামী লীগ নেতাকর্মী, দলীয় কাউন্সিলরসহ সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।
এ সময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়ার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ তার সাথে ছিলেন।

Leave a Reply