প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করলেন ডি.এ তায়েব ও জি.এম সৈকত
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন শিল্পী ঐক্যজোটের সভাপতি চিত্রনায়ক ডি.এ তায়েব ও সাতক্ষীরার কৃতি সন্তান শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাট্যনির্মাতা জি.এম সৈকত।
বুধবার (১৬ জানুয়ারি) গণভবনে তারা এ সৌজন্য সাক্ষাত করেন। এ সময় ৪র্থ বার প্রধানমন্ত্রী হওয়ায় শিল্পী ঐক্যজোটের পরিবার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
এসময় তাদের সাথে ছিলেন শিল্পী ঐক্যজোটের আজীবন সদস্য বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা, সহ-সভাপতি অভিনেতা মকফুবর রহমান সুইট, অর্থ-সম্পাদক, নাট্যকার মাহবুবা শাহরীন, সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী অপ্সরা সুহি, হুমায়ারা হিমু, তামান্না, নিপা, লুৎফর রহমান রিপন, তুশমী, সারোয়ার প্রমুখ।

Leave a Reply