এমপি রবিকে ধুলিহর ইউনিয়ন আ’লীগ ও ঝাউডাঙ্গা মহাশ্মশান মন্দির কর্তৃপক্ষের সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দিয়েছে ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ঝাউডাঙ্গা শ্রী শ্রী মহাশ্মশান মন্দির কর্তৃপক্ষ।
বুধবার (১৬ জানুয়ারি) বিকালে ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ আয়োজনে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষকে ভালবাসতে হবে। জনপ্রতিনিধিদের মানুষের কাছে যেতে হবে। দেশের জনগণ আওয়ামী লীগকে যে সমর্থন দিয়েছেন সে জন্য মানুষের কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকা-ের মাধ্যমে কিছুটা হলেও দেশের মানুষের ঋণ শোধ করতে হবে। তাই সময় এসেছে মানুষকে ভালবেসে মন জয় করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সারা দেশে বহু উন্নয়নমুখি কর্মকা- বাস্তবায়ন করবে।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক স.ম জালাল উদ্দিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি এস.এম নাজমুল হুদা পিন্টু, সাবেক চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট স.ম গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, ভৈরব দাস প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজহারুল ইসলাম।
এদিকে, সদর উপজেলার ঝাউডাঙ্গায় পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দিয়েছে শ্রী শ্রী মহাশ্মশান মন্দির কর্তৃপক্ষ।
বুধবার (১৬ জানুয়ারি) রাত ৮ টায় ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়মী লীগের সভাপতি এসএম শওকাত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, ঝাউডাঙ্গা মহাশ্মশানের সভাপতি অধির কুমার ষোস, সাধারণ সম্পাদক জয়দেব ঘোস, সদর উপজেলার আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন, থানা আওয়ামী লীগের দপ্তর সম্পদক প্রভাষক হাসান মাহামুদ প্রমুখ।

Leave a Reply