শ্যামনগরে স্বাস্থ্য সহকারীদের পক্ষে এমপি জগলুলের ফুলেল শুভেচ্ছা
আশিকুর রহমান, নওয়াবেঁকী (শ্যামনগর): শ্যামনগর উপজেলা স্বাস্থ্য সহকারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম জগলুল হায়াদার এমপিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) বিকাল ৫টায় এমপির নিজ বাসভবনে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) কার্তিক চন্দ্র পাল, এমটি ইপিআই মশিউর রহমান, স্টোরকিপার শংকর মন্ডল, অ্যাসোসিয়েশনের সভাপতি মেফতাউল হক রাজীব, সাধারণ সম্পাদক কুদরত এলাহী সহ-সভাপতি আব্দুল্লাহ আল ফারুক সবুজ, ইন্দ্রজিৎ কর্মকার, আরিফ বিল্লাহ, সহ-সম্পাদক ভবসিন্ধু মন্ডল, আখতারুজ্জামান, আমিনুর রহমান প্রমুখ।

Leave a Reply