শ্যামনগরে এমপি জগলুল হায়দারকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
শ্যামনগর প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে এসএম জগলুল হায়দার আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় শ্যামনগর মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ডিপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা এমএ মজিদ, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা জিএম ওসমান গণি, বর্তমান ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসন প্রমুখ।

Leave a Reply