ঢাকাWednesday , 16 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল পোর্ট থানার এসআই হাবিব শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত

admin ঢাকা
আপডেট: 16 January 2019, 21:29

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক এসআই শরীফ হাবিবুর রহমান হাবিব আবারো জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন।
ডিসেম্বর ২০১৮ মাসের থানা ক্যাটাগরীতে জেলার ৯টি থানা, ৩০টি ক্যাম্প ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের মধ্যে তিনি এই গৌরব অর্জন করেন।
বুধবার জেলা পুলিশ সুপারের কার্যলায়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ সুপার মইনুল হক পিপিএম তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলার ৯টি থানার ওসিসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি ৩ বার খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ও ১৪ বার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
এস আই শরীফ হাবিবুর রহমান হাবীব নড়াইল জেলার কালিয়া উপজেলার বাঁকা গ্রামের মৃত বেদন শরীফ ও মৃত অলেকা বেগমের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *