পার্ক প্রিমিয়ার লীগে প্রেসক্লাব ক্যান্টিন একাদশ চ্যাম্পিয়ন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১৬ দলীয় নকআউট পার্ক প্রিমিয়ার লীগে সাতক্ষীরা প্রেসক্লাব ক্যান্টিন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) বিকালে সবুজ সংঘ ও সাতক্ষীরা প্রেসক্লাব ক্যান্টিন একাদশ লীগের ফাইনালে মুখোমুখি হয়। ছয় ওভারের এ খেলায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দুই উইকেটে ৮৪ রান করে সাতক্ষীরা প্রেসক্লাব ক্যান্টিন একাদশ। জবাবে ৪১ রান করে সবুজ সংঘ একাদশ। খেলায় ৪৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাতক্ষীরা প্রেসক্লাব ক্যান্টিন একাদশের ইব্রাহিম খলিল। সাথে দুর্দান্ত খেলা করেছেন একই দলের ক্যাপটেন আজিজুলও। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাবেক ক্রিকেটার মোহাম্মাদ হোসেন বাবু ও হিরণ।

Leave a Reply