ঢাকাWednesday , 16 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিকড়ির টুলুর গুলিবিদ্ধ লাশ তেঁতুলিয়া থেকে উদ্ধার

admin ঢাকা
আপডেট: 16 January 2019, 20:17

ডেস্ক রিপোর্ট: বুধবার সকালে তালা উপজেলার তেঁতুলিয়ার বিশ্বাসের মোড়ের রাস্তার ধার থেকে একজন মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই ব্যক্তির নাম মইজুদ্দিন আহমেদ টুলু (৪৫)। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামে। তিনি কুশখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ২০১৪ সালের ১১ নভেম্বর রাতে চোরাচালান বিরোধী অভিযানে পুলিশ অ্যাসল্ট মামলার আসামি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, ভোরে তিনি খবর পান তেঁতুলিয়ার বিশ্বাসের মোড়ে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে রয়েছে। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লাশটির কাছেই পড়েছিল ১৬০ পিস ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল, একটি মোটর সাইকেল, একটি মোবাইল সেট ও তার জাতীয় পরিচয়পত্র।
পুলিশের দাবি, টুলু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
তবে নিহত মইজুদ্দিন টুলুর স্ত্রী রহিমা বেগম ওরফে রেখা জানান, তার স্বামী আগে মাদক ব্যবসা করলেও এখন তিনি রড সিমেন্টের ব্যবসা করতেন। গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় ২০ হাজার টাকাসহ মোটর সাইকেলে তিনি সাতক্ষীরা যাচ্ছিলেন। এ সময় গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় কয়েক ব্যক্তি। তাদের কাছে একটি প্রাইভেট কার ছিল। স্থানীয় একটি দোকানের সিটিভিতে তার ছবিও ধারণ করা রয়েছে। এরপর থেকে তার মোবাইল বন্ধ থাকায় ১৪ জানুয়ারি তিনি সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করেন (জিডি নম্বর ৬৫২)।
এদিকে, পুলিশ জানিয়েছে ২০১৪ সালের ১১ নভেম্বর রাতে সাতক্ষীরা সদর উপজেলার গজালিয়া বিলে চোরাচালান বিরোধী অভিযান চলাকালে গোয়েন্দা পুলিশের দুই সদস্য আমিনুল ইসলাম ও আবদুর রহিম দায়ের কোপে আহত হন। এ ঘটনায় মইজুদ্দিন আহমেদ টুলুর বিরুদ্ধে মামলা হয়। এ মামলা এখনও বিচারাধীন। এছাড়া তার বিরুদ্ধে মাদক পাচারের আরও মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
অপরদিকে, কুশখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকিজুল ইসলাম বলেন, ময়েজউদ্দীন আহম্মেদ টুলু আমাদের কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন। সে গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *