ঢাকাWednesday , 16 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিবপুরে ভিজিডির উপকারভোগীদের মাঝে মুনাফাসহ সঞ্চয় ফেরত

admin
January 16, 2019 8:16 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) ২০১৭-২০১৮ চক্রের উপকারভোগী মহিলাদের মুনাফাসহ সঞ্চয় ফেরত প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) সকালে সদরের শিবপুর ইউনিয়ন পরিষদের হলরুমে সালমা ফাউন্ডেশনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোযিতায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবপুর ইউনিয়নের উপকারভোগী মহিলাদের মাঝে মুনাফাসহ সঞ্চয় তুলে দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের মোট জনসংখ্যান অর্ধেকের বেশি নারী। দেশকে এগিয়ে নিতে নারীদের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারলে একটি সংসার সুখের হয়। তারা বাড়িতে গরু, ছাগল, হাঁস-মুরগী পালন করে সংসারে সহযোগিতার পাশাপাশি তারা বিভিন্নভাবে অর্থনীতিতে অবদান রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হরুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি প্রমুখ। এসময় শিবপুর ইউনিয়নের ১শ’৩১ জন উপকারভোগী মহিলার মাঝে মুনাফাসহ সঞ্চয়ের ৬ লক্ষ ৩২ হাজার ৯শ ৭২ টাকা প্রদান করা হয়।
এদিকে, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে শিবপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ ইউপি সদস্যবৃন্দ। বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে ইউপি চত্বরে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদসহ পরিষদের সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।