ঢাকাWednesday , 16 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

admin
January 16, 2019 8:16 pm
Link Copied!

জেলার ২০৩১ কেন্দ্রে ২ লাখ ৩৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় এবার ২ লাখ ৩৮ হাজার ৩৩৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৯ জানুয়ারি জেলার সাতটি উপজেলা, একটি পৌরসভা ও ৭৮টি ইউনিয়নের ২৩৪টি ওয়ার্ডে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
বুধবার সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় এই তথ্য প্রকাশ করা হয়।
সভায় জানানো হয়, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের জন্য ২০৩১টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এজন্য ৮৩৯ জন সরকারি বেসরকারি স্বাস্থ্যকর্মী ও চার হাজার ৬২ জন স্বেচ্ছাসেবকও প্রস্তুত রয়েছেন।
সাতক্ষীরার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কুদরত ই খুদার সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় আরও বলা হয়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ২৫ হাজার ১১ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ২ লাখ ১৩ হাজার ৩২৭ জনকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহসভাপতি আবদুল ওয়াজেদ কচি, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী, স্বাস্থ্য কর্মকর্তা জগদীশ চন্দ্র হাওলাদার, ডা. ইকবাল মাহমুদ, শাহিনা খাতুন প্রমুখ।
সভায় ভিটামিন ‘এ’র অভাবজনিত রাতকানা রোগ ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাবৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করার আহবান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।