ঢাকাWednesday , 16 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় নিহত মাদক ব্যবসায়ী পুলিশ অ্যাসল্ট মামলার আসামি (আপডেট)

admin ঢাকা
আপডেট: 16 January 2019, 11:12

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পুলিশ অ্যাসল্ট মামলার আসামি এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে জেলার তালা উপজেলার তেঁতুলিয়ার বিশ্বাসের মোড়ে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম মইজুদ্দিন আহমেদ টুলু (৪৫)। সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামে তার বাড়ি।
তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, ভোরে তিনি খবর পান তালার তেঁতুলিয়ার বিশ্বাসের মোড়ে রাস্তার ধারে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তিনি জানতে পারেন আগের রাতে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনায় টুলু নিহত হয়েছে। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, লাশটির কাছেই পড়েছিল ১৬০ পিস ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল, একটি মোটর সাইকেল, একটি মোবাইল সেট ও তার জাতীয় পরিচয়পত্র।
তিনি আরও জানান, ময়না তদন্তের জন্য তার লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে নিহত মইজুদ্দিন টুলুর স্ত্রী রহিমা বেগম ওরফে রেখা জানান, তার স্বামী আগে মাদক ব্যবসা করলেও এখন তিনি একজন রড সিমেন্ট ব্যবসায়ী। গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় ২০ হাজার টাকাসহ মোটর সাইকেলে তিনি সাতক্ষীরা যাচ্ছিলেন। এ সময় গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। তাদের কাছে একটি প্রাইভেট কার ছিল। স্থানীয় একটি দোকানের সিটিভিতে তার ছবিও ধারণ করা রয়েছে। এরপর থেকে তার মোবাইল বন্ধ থাকায় ১৪ জানুয়ারি তিনি সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করেন (জিডি নম্বর ৬৫২)।
এদিকে, পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের ১১ নভেম্বর রাতে সাতক্ষীরার গজালিয়া বিলে চোরাচালান বিরোধী অভিযান চলাকালে গোয়েন্দা পুলিশের দুই সদস্য আমিনুল ইসলাম ও আবদুর রহিম দায়ের কোপে আহত হন। এ ঘটনায় মইজুদ্দিন আহমেদ টুলুর বিরুদ্ধে মামলা হয়। এ মামলা এখনও বিচারাধীন। এছাড়া তার বিরুদ্ধে মাদক পাচারের আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *